সিটি ব্যাংকের ডিএমডি জাবিদ ইকবাল

সিটি ব্যাংকের ডিএমডি জাবিদ ইকবাল
সিটি ব্যাংক সম্প্রতি জাবিদ ইকবালকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এ-ব্যাংকেরই চিফ রিস্ক অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কর্মরত আছেন।

সিটি ব্যাংকে যোগদানের আগে জাবিদ ইকবাল বাংলাদেশের আইএফআইসি ব্যাংক ও নেপালি বিনিয়োগকারীদের যৌথ মালিকানাধীন কাঠমান্ডু-ভিত্তিক নেপাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি সিইও হিসাবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৮ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের হোলসেল বা কর্পোরেট ক্রেডিট প্রধান পদে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি এইচএসবিসি ব্যাংক হংকংয়ের সিনিয়র ক্রেডিট অ্যাপ্রুভার হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশের বৃহৎ ঋণ অনুমোদনের দায়িত্ব পালন করেন।

সুদীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে জাবিদ ইকবাল ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ঢাকা ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক এবং ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভিন্ন পদে কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সম্পন্ন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি