ঢাকায় ফ্লাইট বাড়ালো টার্কিশ এয়ারলাইনস

ঢাকায় ফ্লাইট বাড়ালো টার্কিশ এয়ারলাইনস
বাংলাদেশের সঙ্গে ইউরোপের আকাশপথে সরাসরি যোগাযোগে বাড়তি ফ্লাইটের ঘোষণা দিয়েছে তার্কিশ এয়ারলাইনস। আগামী ৭ জুলাই থেকে ঢাকা-ইস্তানবুল রুটে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করবে তুরস্কের পতাকাবাহী এই বিমান সংস্থা।

নতুন সময়সূচিতে সপ্তাহে প্রতিদিন একটি করে ফ্লাইটের পাশাপাশি রবি, বুধ ও বৃহস্পতিবার দুটি করে ফ্লাইট ঢাকা থেকে যাবে।

গ্রীষ্মকালীন সূচির আওতায় প্রতিদিন সকাল ৬টা ৩৫ মিনিটে এবং রবি, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজ ছেড়ে যাবে।

তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বলেন, ‘ইউরোপ-আমেরিকা ও কানাডা প্রবাসী বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে তার্কিশকে বেছে নেন।

বাংলাদেশে ১০ বছর ধরে যাত্রীবেসা দিচ্ছে তার্কিশ এয়ারলাইনস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার