কিউবার করোনার টিকা ৯২ শতাংশ কার্যকর

কিউবার করোনার টিকা ৯২ শতাংশ কার্যকর
কিউবার উদ্ভাবিত করোনাভাইরাসের তিন ডোজের টিকা ‘আবদালা’ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে এই টিকা ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকর।

দেশটির সরকারি কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

কয়েকদিন আগে কিউবা জানিয়েছিল, ফিনলে ইনস্টিটিউটের তৈরি সবেরানা-২ টিকাটি দুই ডোজ করোনার বিরুদ্ধে ৬২ শতাংশ কার্যকর। রাষ্ট্রীয় মালিকাধীন কোম্পানির তৈরি এই টিকাটিও তিন ডোজের।

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল টুইট লিখেছেন, ‘মহামারিতে আক্রান্ত ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা সব বাধা অতিক্রম করে আমাদের দুটি কার্যকর করোনা টিকা দিয়েছেন।’

আবদালা’র উদ্ভাবক সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও সবেরানা-২ টিকার উদ্ভাবক প্রতিষ্ঠান ফিনলে ইনস্টিটিউটের নিয়ন্ত্রক সংস্থা রাষ্ট্রায়ত্ত বায়োফার্মাসিউটিক্যাল করপোরেশন বা বায়োকিউবাফার্মার ঘোষণাটি দিয়েছে।

শিগগিরই দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই টিকা দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দেবে জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে শীর্ষ টিকা রফতানিকারক দেশ কিউবা মোট পাঁচটি কোভিড টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে।

তবে বিশ্লেষকেরা বলছেন, টিকা কার্যকর প্রমাণিত হলেও কিউবা এ থেকে খুব বেশি আয় করতে পারবে না। আধুনিক ওষুধ প্রস্তুত করার ঝুঁকি বেশি ও এতে অনেক মূলধন বিনিয়োগ করতে হয়। কিউবার সীমাবদ্ধ অর্থনীতি এ ক্ষেত্রে পেরে উঠবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না