শেখ হাসিনার নেতৃত্বের চার দশক নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশিত

শেখ হাসিনার নেতৃত্বের চার দশক নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশিত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (২৩ জুন) দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে ‘শেখ হাসিনার নেতৃত্বের চার দশক : সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক’ শীর্ষক তথ্যচিত্র নির্ভর স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণভবন থেকে ভার্চুয়ালি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে অনলাইনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ। প্রিন্টিংসহ কারিগরি সহযোগিতা করেছেন জয়ীতা প্রকাশনী ও ইয়াসিন কবির জয়।

শেখ হাসিনার নেতৃত্বের চার দশক নিয়ে প্রকাশিত এ গ্রন্থে তার সংগ্রামী জীবনের ইতিহাস ও সফল রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার চিত্র রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা