ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট আকুইনোর মৃত্যু

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট আকুইনোর মৃত্যু
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনো মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে আকুইনোর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের শাসনামলে তিনি বেশ সফল ছিলেন।

এবিএস-সিবিএন নিউজ জানায়, প্রায় পাঁচ মাস ধরেই শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার খুব সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়। কিছুদিন আগেই তার হার্টের অপারেশন হয়েছিল।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন জানান, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনোর মৃত্যুর খবর পেয়েছি।’ ২০১২ সালে মারভিক লিওনেনকে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন বেনিগনো আকুইনো।

ওই বিবৃতিতে মারভিক বলেন, ‘আমি তাকে একজন দয়ালু মানুষ হিসেবে চিনেছি। তিনি দেশের মানুষের সেবা করে গেছেন। আমি তাকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।’

ফিলিপাইনে নয়নয় বলে পরিচিত ছিলেন বেনিগনো আকুইনো। দেশটির গণতন্ত্রের দুই আইকনের একমাত্র সন্তান ছিলেন তিনি। তার মা কারাজোন আকুইনো ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট।

আকুইনোর বাবা বেনিগনো আকুইনো জুনিয়র ছিলেন দেশটির সাবেক সিনেটর। তিনি ১৯৮৩ সালে দেশে ফেরার সময় ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না