পুলিশে করোনার সংক্রমণ বেড়েছে তিন গুন

পুলিশে করোনার সংক্রমণ বেড়েছে তিন গুন
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুলিশ সদরদফতরের সর্বশেষ তথ্য মতে- চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩ গুণ।

মে মাসে পুলিশের বিভিন্ন ইউনিটে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ২৩১ জন। আর জুন মাসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, পুলিশের বিভিন্ন ইউনিট মিলিয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৯৫ জনে। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ১৮ হাজার ৮৬২ জন ও র‍্যাবের ২ হাজার ৮৩৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৭৬ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন পুলিশ সদস্য ও ৬ জন র‍্যাব সদস্য। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫০ জন পুলিশ ও ৭২ জন র‍্যাব সদস্য। এছাড়া আইসোলেশনে আছেন ২০৪ জন্য পুলিশ ও ২০ জন্য র‍্যাব সদস্য। আর কোয়ারেন্টাইনে আছেন ১৯৬ জন পুলিশ ও ২৮ জন র‍্যাব সদস্য।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা