আগ্রহের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

আগ্রহের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার লেনদেন শেষে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৪ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৯ দশমিক ৯৬ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৯ দশমিক ৯৬ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯ দশমিক ৮২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯ দশমিক ৮১ শতাংশ, এস্কয়ার নিটের ৯ দশমিক ৭৮ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন