আরএকে সিরামিকসের উৎপাদন লাইন চালু

আরএকে সিরামিকসের উৎপাদন লাইন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের উৎপাদন লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) থেকে উৎপাদন লাইন-১ এর উৎপাদন চালু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৬ জুন কোম্পানিটি উৎপাদন লাইন আরও ১ সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

এর আগে কোম্পানিটি জানায়, আরএকে সিরামিকসের টাইলস উৎপাদনের ৪টি লাইনের মধ্যে ২টি লাইনের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের কাজ করা হবে। গত ২১ মে থেকে ৫ জুন পরযন্ত এই কাজ চলবে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের সময় টাইলস উৎপাদনের ২টি লাইনের কাজ সাময়িক বন্ধ থাকবে।

জানা গেছে, এই সময়ে কোম্পানির স্যানিটারি প্লান্টের যন্ত্রপাতিও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তবে কোম্পানির অপর দুই টাইলস প্লান্টের (লাইন-৩ ও লাইন-৪) উৎপাদন চালু থাকবে। যেখানে স্যানিটারি ওয়্যার প্লান্ট উৎপাদনের ৬০ শতাংশ সক্ষমতা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন