এক বছর পর স্পেনের রাস্তায় মাস্ক ছাড়া চলাচলের অনুমতি

এক বছর পর স্পেনের রাস্তায় মাস্ক ছাড়া চলাচলের অনুমতি
দীর্ঘ এক বছরেরও অধিক সময় (৪০১ দিন) পর মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা আজ থেকে প্রত্যাহার করেছে স্পেন সরকার। ফলে এখন থেকে রাস্তায় মাস্ক ছাড়াই চলাচল করা যাবে। এক্ষেত্রে কমপক্ষে দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে মানুষের ভিড় আছে এমন এলাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। তাই বাইরে বের হওয়ার ক্ষেত্রে মাস্ক ব্যবহার না করা হলেও সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির মনোবিজ্ঞানী নাতালিয়া ওরতেগা মনে করেন, মাস্ক ব্যবহার সম্পূর্ণ উঠিয়ে না দেওয়া হলেও, দীর্ঘ ১৫ মাস অতিক্রম করা মহামারির পর এ শিথিলতা মানুষের মনে কিছুটা হলেও প্রশান্তি দেবে।

তিনি বলেন, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে মুখাবয়বের ভাব ও অভিব্যক্তি দেখা মানুষের জন্যে গুরুত্বপূর্ণ, যা মাস্ক ব্যবহারের কারণে এতদিন ঢাকা ছিল। এখন আমরা কারো মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারব।

জানা গেছে, ২৬ জুন থেকে মাস্ক ব্যবহারের এ শিথিলতা কার্যকর করা হলেও, কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মহামারি পরিস্থিতিতে স্পেনের আইনকানুন তুলনামূলকভাবে বেশি কড়াকড়ি ছিল। এ কারণে দেশটির বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহারের শিথিলতার বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি দেখান।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে দেশটির রাষ্ট্রপতি পেদ্রো সানচেসের দেওয়া ঘোষণা অনুযায়ী ২৬ জুন থেকে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে। এ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করেন স্প্যানিশরা। শিথিলতা কার্যকরের আগের রাতে দেশটির বিভিন্ন শহরে মানুষকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা