অপূর্বর গল্পের নায়িকা সাবিলা

অপূর্বর গল্পের নায়িকা সাবিলা
অপূর্ব-মেহজাবীনকে নিয়ে রুবেল হাসানের নির্মিত ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ জনপ্রিয়তার বিচারে এখন ইতিহাস। গত এক বছরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় নাটকের মধ্যে এটি অন্যতম।

রুবেল হাসান-অপূর্ব মিলে এবার যুক্ত হলেন আরেকটি বিশেষ গল্পের নাটকে। নাম ‘আগডুম বাগডুম’। যেখানে নায়িকা হিসেবে আছেন সাবিলা নূর। আর এই গল্পটি লিখেছেন নায়ক অপূর্ব নিজেই। চিত্রনাট্য তৈরি করেছেন রাজীব আহমেদ।

সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির উল্লেখযোগ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও সাবেরী আলম।

গল্পে দেখা যাবে, ছোট ভাই ও মাকে নিয়ে অপূর্বর ছোট সংসার। ছোট ভাই একটি দোকানে চাকরি করলেও বড় ভাই বেকার। ছোট ভাই একই দোকানে অপূর্বর জন্য চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্বর ঝগড়া লাগে! সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরি চলে যায় একসঙ্গে। নাটকের গল্পে মোড় নেয় অন্য নাটকীয়তা।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় রয়েছে এতে। কাজটা মাত্রই শেষ করলাম। আমার ধারণা আসছে ঈদের অন্যতম কাজ হবে এটি।’

ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার