টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করলো মানচিনির দল

টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করলো মানচিনির দল
ওয়েম্বলিতে অস্ট্রিয়ার বিপক্ষে ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার আগেই টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নামের পাশে ইতালির। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে মানচিনির দল।

সেই ১৯৩৫ থেকে ১৯৩৯ সালে টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিল ইতালি। সেই রেকর্ডটি ভাঙতে হলে দরকার ছিল একটি জয় কিংবা নিদেনপক্ষে ড্র।

কিন্তু নকআউটে তো ড্র বলে কিছু নেই। হয় জিতো না হয় হেরে বিদায় নাও। কিন্তু রবার্তো মানচিনির দল তো হার কী জিনিস সেটাই ভুলে গেছে!

অস্ট্রিয়া দুর্দান্ত লড়াই করেও আজ্জুরিদের সেই হারের কথা মনে করাতে পারল না। নির্ধারিত ৯০ মিনিটে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের লাগাম হাতে নিয়ে নিল ইতালি।

আর তাতেই টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে নিজেদের গড়া ৮২ বছর আগের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো