এনবিআর ভ্যাট অনলাইন প্রকল্পে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

এনবিআর ভ্যাট অনলাইন প্রকল্পে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনলাইন প্রকল্পে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটির গ্রাহকরা অনলাইন পেমেন্ট সলিউশন ‘করপনেট’-এর মাধ্যমে ভ্যাট, ভিডিএস এবং সম্পূরক শুল্ক প্রদানের সরাসরি সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে। গত ৩০ জুনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক ও এনবিআর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ভ্যাট অনলাইন প্রকল্পের সঙ্গে যুক্ত প্রথম ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংককে আমি অভিনন্দন জানাই। এ সমন্বিত প্রক্রিয়া সরকারি রাজস্ব সংগ্রহে গতি আনবে এবং ডিজিটাল বাংলাদেশের দিকে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তির জন্য বেশ কিছু ডিজিটাল উদ্যোগ নিয়েছি আমরা। এপিআই ইন্টিগ্রেশনের ফলে এনবিআর ভ্যাট প্রদানকারীর কাছ থেকে সরাসরি ভ্যাট সংগ্রহ করতে পারবে, ভ্যাট প্রদানকারীরাও স্বাচ্ছন্দ্যে তাদের সুবিধা অনুযায়ী ভ্যাট দিতে সক্ষম হবেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি