সিলেটে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৩০২

সিলেটে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৩০২
সিলেটে চলতি বছরে একদিনে সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোনা কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে সিলেটে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮০ জন। সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় সম্মিলিতভাবে সংক্রমণের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ। এই সময়ে ৮৭২ জনের নমুনা পরীক্ষায় ৩০২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ৫০ শতাংশ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এই জেলায় ২০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া মৌলভীবাজারে শনাক্তের হার ৪০ শতাংশ, হবিগঞ্জে শনাক্তের হার ৩৮ দশমিক ৪৬ শতাংশ ও সিলেটে শনাক্তের হার ৩২ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত করোনা রোগীর ১৭৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন ও মৌলভীবাজারে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ২৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ২৩ হাজার ৭৭৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৭১ জন যাদের মধ্যে ৩৪৫ জন সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো