ভারতে অবকাঠামো খাতে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৮ শতাংশ

ভারতে অবকাঠামো খাতে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৮ শতাংশ
করোনার মধ্যেও চলতি বছরের মে মাসে ভারতে অবকাঠামোর প্রধান আটটি উপাদানের উৎপাদন বেড়েছে। গত বছরের মে মাস কেটেছে লকডাউনে। ফলে সে মাসে উৎপাদন কমেছিল ২১ দশমিক ৪ শতাংশ। সেই নিরিখে এই মে মাসে প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৮ শতাংশ। ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রাকৃতিক গ্যাস, পেট্রোপণ্য, ইস্পাত, সিমেন্ট, বিদ্যুতের উৎপাদন বেড়েছে চোখে পড়ার মতো।

তবে বাস্তবতা হলো, গত বছর সব কটি পণ্যের উৎপাদন অনেকখানি কমেছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় উৎপাদন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার লক্ষণ হলো, এপ্রিল মাসে যেখানে প্রবৃদ্ধি হয়েছিল ৬১ শতাংশ, মে মাসে তা নেমে এসেছে ১৬ দশমিক ৮ শতাংশে। এপ্রিলের চেয়ে মে মাসে বৃদ্ধির হার এতটা কমার কারণ হলো, কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে বিভিন্ন রাজ্যে আবার বিধিনিষেধ কায়েম হওয়া।

এমনকি এপ্রিলে যে শিল্প খাতের সামগ্রিক প্রবৃদ্ধির হার ছিল ১৩৪ দশমিক ৪ শতাংশ, অবকাঠামোয় এই অবনতির হাত ধরে মে মাসে তা ২০-২৫ শতাংশে নামতে পারে বলে শঙ্কা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না