মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম চালান আসবে রাতে

মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম চালান আসবে রাতে
যুক্তরাষ্ট্র থেকে টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ এবং চীন থেকে কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজ আসছে দেশে। এর মধ্যে এই দুই টিকার প্রথম চালান আসবে শুক্রবার রাতে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমে এতথ্য জানিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকার ২৫ লাখ ডোজ নিয়ে দুটি বিমান বাংলাদেশের পথে রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ১২ লাখ ডোজ টিকা নিয়ে একটি বিমান শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দ্বিতীয় চালানে শনিবার রাত সাড়ে ৮টায় ১৩ লাখ টিকা নিয়ে আরেকটি বিমান একই বিমানবন্দনে অবতরণ করবে।

এছাড়াও তিনি বলেন, শুক্রবার মডার্নার টিকার প্রথম চালান আসার পরপরই রাত সাড়ে ১২টার দিকে প্রথম চালানে সিনোফার্মের টিকার ১২ লাখ ডোজ আসবে। শনিবার আরও ১৩ লাখ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে দুই দিনের মধ্যে ৪৫ লাখ টিকা পাওয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা