অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ মেনেই সারাদেশে লকডাউনের মধ্যেই ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। শুধুমাত্র বিদেশফেরত ও বিদেশগামী যাত্রীদের সেবা দেওয়ার জন্যই লকডাউন চলাকালীন সময়ে (আগামী ৭ জুলাই পর্যন্ত) ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করছে। ব্যবসা নয়, সেবা দেওয়ার জন্যই ইউএস-বাংলা এয়ারলাইনস প্রবাসীদের স্বার্থে লকডাউন চলাকালে ফ্লাইট পরিচালনা করছে।

আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়ার জন্যই ইউএস-বাংলা এয়ারলাইনস সরকারের বিধিনিষেধসহ সব ধরনের স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা পালন করে ফ্লাইট পরিচালনা করছে।

লকডাউন চলাকালীন ইউএস-বাংলার ফ্লাইট ঢাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আবার চট্টগ্রাম থেকে বেলা ১১টা ৫০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।

প্রবাসী যাত্রীদের চলাচলের সুবিধার্থে প্রতিদিন ঢাকা থেকে সিলেট, সৈয়দপুর ও কক্সবাজারে উদ্দেশ্যে দুপুর ১টায়, যশোরে দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। আবার সিলেট থেকে দুপুর ২টা ২০ মিনিটে, যশোর থেকে দুপুর ১টা ৪০ মিনিটে, সৈয়দপুর ও কক্সবাজার থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসছে।

শুধুমাত্র বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের কাছে টিকিট থাকা সাপেক্ষে অভ্যন্তরীণ রুটে চলাচলের সুযোগ থাকছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার