সরকারি অফিসে ফেসবুক ব্যবহার নির্দেশিকা বাস্তবায়ন দেখতে কমিটি

সরকারি অফিসে ফেসবুক ব্যবহার নির্দেশিকা বাস্তবায়ন দেখতে কমিটি
সরকারি প্রতিষ্ঠানে ফেসবুক (সামাজিক যোগাযোগ মাধ্যম) ব্যবহার নির্দেশিকা অনুসরণের জন্য যেসব নির্দেশনা দেয়া হয়েছে কর্মকর্তা ও কর্মচারীরা সেই নির্দেশনা বাস্তবায়ন করছেন কিনা, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৪ জুলাই) এই কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

পাঁচ সদস্যের এই কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. আবুল হাছনাত হুমায়ুন কবীর।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪ শাখা) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসচিব (অভ্যন্তরীণ প্রশিক্ষণ-৩ শাখা) এ এস এম মুস্তাফিজুর রহমান, উপসচিব (সিপি-১ শাখা) খালিদ মেহেদী হাসান। সিনিয়র সহকারী সচিব (পরিবহন শাখা) মো. আব্দুস সালাম চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করার জন্য ২০২০ সালের ৭ মে পরিপত্র জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা- তা পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।’

কোনো কর্মকর্তা ও কর্মচারী নির্দেশনা অমান্য করলে তা পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে এই কমিটি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা