সাউথইস্ট ব্যাংক মিউচ্যূয়াল ফান্ড বে-মেয়াদী ফান্ডে রূপান্তর হচ্ছে

সাউথইস্ট ব্যাংক মিউচ্যূয়াল ফান্ড বে-মেয়াদী ফান্ডে রূপান্তর হচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর হচ্ছে। গত ৩০ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির রূপান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ১০ বছর মেয়াদী ফান্ডটির মেয়াদ শেষ হয়েছে। গত ২৫ মে ফান্ডটির ইউনিটহোল্ডাররা বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে। ইউনিটহোল্ডাররা ৯৯ শতাংশ ভোটের মাধ্যমে প্রস্তাবটি সমর্থন করেছে।

এই পরিপ্রেক্ষিতে বিএসইসি গত বুধবারের কমিশন সভায় ফান্ডটির রূপান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন