কোভিড আইন ভাঙলে উগান্ডায় দুই মাসের জেল

কোভিড আইন ভাঙলে উগান্ডায় দুই মাসের জেল
উগান্ডায় জারি হওয়া নতুন কোভিড-১৯ আইন কেউ ভাঙলে তার দুই মাসের কারাদণ্ড হতে পারে।

নতুন আইন অনুসারে জুলাই মাস জুড়ে উন্মুক্ত স্থানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন, মাস্ক না পরা, রাস্তায় খাবার বাদে অন্য কিছু বিক্রি করলে তাকে গ্রেফতার করা হবে।

জুনের শুরুর দিকে উগান্ডায় সংগৃহীত নমুনা পরীক্ষায় দেখা যায়, দেশটিতে মূলত ডেল্টা ভ্যারিয়েন্ট বিস্তার লাভ করছে। ভারতে প্রথম এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন রুথ আচেং বলছেন, আমরা দেখছি সংক্রমণ বাড়ছে, হাসপাতালগুলোতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যাও বাড়ছে। জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে উগান্ডা সংক্রমণের শীর্ষে পৌঁছাবে বলেও মনে করছেন জেন রুথ।

এ কারণেই জুলাই মাসে মসজিদ বা গির্জার বাইরে কেনো ধরনের ধর্মীয় আয়োজন করলে, কেউ মাস্ক না পরলে, রাস্তায় খাবার বাদে অন্য কোনো কিছু বিক্রি করলে তার দুই মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সিনেমা হলে, সভা-সমাবেশ ও খেলাধুলার ইনডোর আয়োজনের জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনিফা কাউইয়া বলছেন, এ নিয়মগুলো জরুরি ছিল। এগুলো আসলে শাস্তি না। এগুলো আসলে মানুষের আচরণে পরিবর্তনের জন্য প্রয়োজন।

নতুন আইনে ভারত থেকে দেশটিতে উগান্ডার নাগরিক বাদে অন্য কারো প্রবেশের পথও বন্ধ করা হয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না