Ortho Songbad আর্কাইভ

ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
করোনা প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাকে নির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার