স্ট্যান্ডার্ড সিরামিকসের কারখানা ১০ দিন বন্ধ

স্ট্যান্ডার্ড সিরামিকসের কারখানা ১০ দিন বন্ধ
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ছুটির সাথে সংগতি রেখে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস।

গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা বন্ধ থাকবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরিস্থিতি অনুকূলে থাকলে ৫ এপ্রিল থেকে কোম্পানিটির কারখানায় ফের উৎপাদন শুরু হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সরকারি ছুটি ও চারদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি ১০ দিনের।

এ সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ১০ দিনের জন্য কারখানা বন্ধ রেখেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গত ২৫ মার্চ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন