আবারও গণটিকা প্রয়োগ শুরু

আবারও গণটিকা প্রয়োগ শুরু
করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্মের টিকা দিয়ে দেশব্যাপী আবারও গণটিকা প্রয়োগ শুরু হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে নিবন্ধনের মাধ্যমে ৩৫ বছরের বেশি ব্যক্তিদের এই টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকার বরাদ্দ বাড়িয়ে রোববারই প্রতিটি জেলায় সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৯ জুন থেকে সারাদেশের মেডিকেল শিক্ষার্থীসহ অগ্রাধিকারের ভিত্তিতে সিনোফার্মের টিকাদান শুরু হয়। তবে এবার বড় পরিসরে এই কার্যক্রম শুরু হলো।

সোমবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের টিকা বিতরণ কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ (সোমবার) থেকে সারাদেশেই সিনোফার্মের টিকার মাধ্যমে গণটিকা প্রয়োগ শুরু হয়েছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা হাসপাতালগুলোতেই আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। সে অনুযায়ী আমাদের টিকা কার্যক্রম চলছে। গত রোববার প্রতিটি জেলায় টিকা পৌঁছে দেওয়া হয়েছে।

শামসুল হক বলেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে ৩৫ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তারা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে। এসএমএস পেলে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা