প্রণোদনার ঋণ পাবে রফতানি খাতের সব প্রতিষ্ঠান

প্রণোদনার ঋণ পাবে রফতানি খাতের সব প্রতিষ্ঠান
মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সোয়া লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে ঘোষণা করেছে সরকার। এ প্যাকেজগুলো থেকে রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত বিদেশি বা দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন সব প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে।

আগে এ সুবিধা পেত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্কের মধ্যে থাকা প্রতিষ্ঠানগুলো। এখন বেজা, বেপজা ও হাই-টেক পার্কের বাইরে অবস্থিত বিদেশি শিল্প প্রতিষ্ঠানও প্রণোদনার ঋণ নিতে পারবে।

সোমবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত সব শিল্প প্রতিষ্ঠানকে প্রণোদনা প্যাকেজের আওতায় আনতে এ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারের নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নাধীন আর্থিক প্রণোদনা প্যাকেজের সুবিধা বেজা, বেপজা এবং বাংলাদেশ হাই-টেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি এ অঞ্চলের বাইরে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন ও যৌথ মালিকানাধীন (দেশি ও বিদেশি) প্রতিষ্ঠানও এ সুবিধা পাবে।

এর আগে গত বছরের ১ অক্টোবর জারি করা এ সংক্রান্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি