ফের আইপিও আবেদন জমা দেবে চার্টার্ড লাইফ

ফের আইপিও আবেদন জমা দেবে চার্টার্ড লাইফ
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ জুলাই) পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর ৩ ধারার (২)(কে) অনুযায়ী কমিশন কোম্পানিটির আবেদন বাতিল করে। এ আইন অনুযায়ী পুঞ্জীভূত লোকসানে থাকা কোন কোম্পানি আইপিওতে আসতে পারবে না।এবিষয়ে ডিএসই, সিএসই, কোম্পানি এবং ইস্যু ম্যানেজারসহ সংশ্লিষ্টদেরকে চিঠি দিয়েছে বিএসইসি।

এবিষয়ে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান অর্থসংবাদকে বলেন, লকডাউনের কারণে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অডিট রিপোর্ট জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তালিকা-বহির্ভুত কোম্পানিগুলো সেই সুযোগ পায়নি, যার কারণে করোনাকালীন লকডাউনের কারণে পরিপূর্ণভাবে আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সুযোগ হয়নি। এই সীমাবদ্ধতার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে, তাই আমরা আবার রিভিউ করবো।

এদিকে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির বর্তমান অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন