বিসিআই এর উদ্যোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান

বিসিআই এর উদ্যোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর উদ্যোগে দেশের সর্বাধিক আক্রান্ত খুলনা, যশোর, রংপুর এবং ফরিদপুর জেলা এবং এফবিসিসিআই প্রতিনিধিকে করোনা মহামারি মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠান বিসিআই বোর্ডরুমে আয়োজন করা হয়।

বুধবার (১৪ জুলাই) এই অনুষ্ঠানের মাধ্যমে উক্ত জেলা প্রতিনিধিদের হাতে অক্সিজেন সিলিন্ডার (ফুল সেট), হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, বাইপ্যাপ মেশিন ৭০০টি এনআরবি মাস্ক এবং ১০টি বাইপ্যাপ মাস্ক ইত্যাদি প্রদান করা হয়।

বিসিআই ভারপ্রাপ্ত সভাপতি প্রীতি চক্রবর্তী, সিআইপি বলেন, বিসিআই সমগ্র বাংলাদেশ ব্যাপী সরকারি ও বেসরকারি উভয় খাতের সর্বপ্রকার শিল্পের প্রতিনিধিত্বকারী একক এবং একমাত্র জাতীয় শিল্প চেম্বার। বিসিআই দেশের শিল্প উদ্যোক্তা উন্নয়নে এবং স্থানীয় সকল শিল্পের সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে নীতি সহায়তা প্রদান করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে বিসিআই স্কিল ডেভাল্পমেন্ট এর দিকে বেশি গুরুত্ব প্রদান করছে।

বিসিআই করোনা মহামারিতে সরকারের পাশাপাশি দেশের জনগনের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি দেশের সকল ব্যবসায়ী মহল তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা সম্প্রসারণ করবে।

বর্তমানে অব্যাহত করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যখাত এবং বিসিআই এই পরিস্থিতিকে সর্বোচ্চ বিবেচনায় রাখছে। বিগত কয়েকদিনে দৈনিক শনাক্ত এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জামের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিসিআই করোনা মহামারি মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম সর্বাধিক আক্রান্ত খুলনা, যশোর, রংপুর এবং ফরিদপুর জেলায় সরকারি হাসপাতাল সমূহে প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে। জরুরি চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে ১১৫ টি অক্সিজেন সিলিন্ডার, ৩টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও ৫টি বাইপ্যাপ মেশিনসহ ৭০০টি এনআরবি মাস্ক এবং ১০টি বাইপ্যাপ মাস্ক ইত্যাদি। বিসিআই এর এই উদ্যোগ করোনা মহামারী মোকাবিলায় স্বল্প হলেও করোনা মহামারীতে কিছুটা হলেও সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস। আমরা দেশের সকল ব্যবসায়ী মহলকে নিজ নিজ অবস্থান থেকে এই করোনা মহামারি নিয়ন্ত্রনে ভূমিকা পালনের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

করোনা চিকিৎসা ব্যয়বহুল, শুধু সরকারি হাসপাতাল সমূহে বর্তমান রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে এই রোগের চিকিৎসার ভার সামলানো প্রায় অসম্ভব। দেশের দরিদ্র মানুষের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল সমূহে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এরই ধারাবাহিকতায় আমি আমাদের পরিচালনাধীন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ শয্যায় ২জন কোভিড-১৯ আক্রান্ত দরিদ্র রোগীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং অন্যান্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অনুরোধ করবো তাদের নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র রোগীর সেবায় এগিয়ে আসে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশের সকল জনগনকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। ‘সচেতন হোন নিজে সুস্থ থাকুন, পরিবার ও দেশকে সুস্থ রাখুন’। এই কঠিন পরিস্থিতিতে আমাদের সামান্য অসাবধানতায় জীবন মৃত্যুর তফাৎ ঘটায়। তাই আসুন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হই- বাসায় থাকি এবং অতি জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি।

বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্খা পূরণে বিসিআই তার সর্বাত্মক সহযোগিতা প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি