এনআরবিসি ব্যাংকের ৫ জেলায় উপশাখার কার্যক্রম শুরু

এনআরবিসি ব্যাংকের ৫ জেলায় উপশাখার কার্যক্রম শুরু
সাতক্ষীরা সদর, বগুড়ার শেরপুর, পাবনার চাটমোহর, মানিকগঞ্জের সাটুরিয়া ও ঢাকার আশুলিয়ায় নতুন উপশাখার কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। এসব উপশাখায় সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা পাবেন গ্রাহক।

বুধবার (১৪ জুলাই) ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে ৫টি উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সেক্রেটারি মো. মোজাম্মেল হোসেন, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি