লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে

লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২১) নিট মুনাফা বেড়েছে ২৪৮ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৮ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার প্রতি আয় ০.৬৮ টাকা বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ১১১ কোটি ৭০ লাখ টাকা। গত বছরের একই সময়ে হয়েছিল ৩২ কোটি ১০ লাখ টাকা।

এ কোম্পানিটির ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় নিট বিক্রির পরিমান বেড়েছে শতকরা ৭৯ ভাগ। নতুন সিমেন্ট ব্র্যান্ড ও অ্যাগ্রিগেটস পণ্যে গ্রাহকদের আগ্রহ এই প্রবৃদ্ধিতে রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা।

এই উত্থানের বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি কর্মকর্তা রাজেশ সুরানা বলেন, “উদ্ভাবন ও টেকসই হওয়ার যাত্রা আমরা ধরে রেখেছি। আমাদের ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ‘জিওসাইকেল’ এবং নতুন অ্যাগ্রিগেটস ব্যবসা আশানুরুপ গতি বজায় রেখেছে। আমাদের কর্মীদের অদম্য ইচ্ছা শক্তি ও চেতনা এই ফলাফল অর্জনে মূখ্য ভূমিকা রেখেছে।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন