ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
দে‌শে লকডাউন শেষ হওয়ায় মহাসড়‌কে চল‌তে শুরু ক‌রে‌ছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অং‌শে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মহাসড়কের ক‌রটিয়া থেকে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও প‌রিবহনচালকরা।

যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম যানজটের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এখন পর্যন্ত সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট