করোনার টিকা নিলেন খালেদা জিয়া

করোনার টিকা নিলেন খালেদা জিয়া
করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিতে যান তিনি। এ সময় গাড়িতে বসেই টিকা নেন তিনি। খালেদা জিয়া মডার্নার টিকা নিয়েছেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৯ জুলাই) তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়া সত্যিকার অর্থে নিয়মকানুন মানা একজন নাগরিক। তিনি সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিয়েছেন।’

টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়, সে বিষয়ে খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জাহিদ হোসেন।

এদিকে টিকা নেয়ার পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা