ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়
ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবি ও বিএসএফের মধ্যে এই মিষ্টি বিনিময় হয়। এসময় তারা একে-অপরকে ঈদের শুভেচ্ছাও জানান।

হিলি সিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শওকত আলী মোল্ল্যা গণমাধ্যমে জানান, ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রমাকান্ত সিংকে মিষ্টি উপহার দেওয়া হয়। পক্ষান্তরে বিএসএফও আমাদের মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব তৈরি করে। এর ফলে সীমান্তের অনেক কাজ সহজেই সমাধান করা যায়। দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে।

বিএসএফ ক্যাম্পের কমান্ডার রমাকান্ত সিংক বলেন, বিজিবি তাদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আমাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এমন আয়োজন উভয় বাহিনীকে উজ্জীবিত করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা