বীর মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবারও উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২১ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠান তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারগুলো পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

এ সময় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের সব মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা