শততম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শততম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও টসভাগ্য নিজেদের পক্ষে পেল না বাংলাদেশ ক্রিকেট। শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে টস হেরেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে টস হেরে ২৫টি ম্যাচে আগে ফিল্ডিং করতে হয়েছে বাংলাদেশকে। সেই ২৫ ম্যাচে জয় মিলেছে মাত্র ৫টিতে।

আর হিসেবটা শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের করা হলে, এখনও পর্যন্ত দলটির বিপক্ষে ৪ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। যেখানে জয় পাওয়া গেছে মাত্র একবার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো