মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন
মালয়েশিয়ায় কথা কাটাকাটির জেরে মাথায় আঘাত করে এক বাংলাদেশিকে হত্যায় জড়িত আরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

জড়িত এবং হত্যার শিকার দুজনই সেদেশে চাকরি করতেন। তারা একই কক্ষে থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য তুয়ানকু হাসপাতালে পাঠানো হয়েছে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সেরেমবান প্রদেশে একটি নির্মাণাধীন ভবন থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় ২৯ বছর বয়সী বাংলাদেশি তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পলাতক ছিলেন।

জড়িত কিংবা হত্যার শিকার ব্যক্তি- কারো পরিচয় প্রকাশ করেনি মালয়েশিয়ার পুলিশ। পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ব্যক্তি দীর্ঘদিন কাজে অনুপস্থিত ছিলেন। পরে তার নিয়োগকর্তা পুলিশে রিপোর্ট করেন। পরে অভিযান চালিয়ে হত্যায় জড়িত বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর কাউকে না জানিয়েই মরদেহ দাফন করা হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা