ঈদ শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রামে আর্মি ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের

ঈদ শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রামে আর্মি ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের ধূপশীল আর্মি ক্যাম্প ও বান্দরবান রিজিয়নের রুমা জোন পরিদর্শন করেছেন। বুধবার ঈদের দিন তিনি ওই দুই ক্যাম্প পরিদর্শনে যান।

সেনাপ্রধান ধূপশীল আর্মি ক্যাম্পে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

পরিদর্শনকালে সেনাপ্রধান ধূপশীল সেনা ক্যাম্প ও রুমা জোন সদরের সব সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি করোনা মহামারির কারণে সৃষ্ট চলমান সংকট মোকাবিলায় সব পদবির সেনা সদস্যদের সরকারের জারি করা বিধিনিষেধ যথাযথভাবে পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং রুমা জোন সদরে সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

পরিদর্শনকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাঙামাটি রিজিয়ন ও রুমা জোনের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা