বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত
বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম গণমাধ্যমে বলেন, ‘পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। নিহতদের এখনও পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।’

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা একজনকে উদ্ধার হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট