বগুড়ায় আরও ২৪ জনের মৃত্যু

বগুড়ায় আরও ২৪ জনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ২৪ জন মারা গেছেন। এরমধ‌্যে ৬ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ১৩৬ জন।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় জেলায় দুইটি পিসিআর ল্যাবে ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৪ জেনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৫২ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন। মারা গেছেন ৫৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৯৭ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো