সাবেক গভর্নর খোরশেদ আলম আর নেই

সাবেক গভর্নর খোরশেদ আলম আর নেই
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খোরশেদ আলম আর নেই।

বুধবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মো. খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন এবং টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সাবেক এ গভর্নর একজন ভাষাসৈনিক, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন।

১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন খোরশেদ আলম। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি