আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময় বাড়াল ভারত

আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময় বাড়াল ভারত
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে ভারত।

শুক্রবার (৩০ জুলাই) দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছিল ডিজিসিএ। করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ফ্লাইট বাতিলের সময়সীমা ফের বাড়াল দেশটি।

এক বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হলো। তবে পণ্যবাহী বিমানগুলোর পাশাপাশি এয়ার বাবল ও বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

করোনার সংক্রমণ বাড়ায় গত ২৩ মার্চ সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ভারত। এরপর থেকে দফায় দফায় ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না