ফারুকী করোনাভাইরাসে আক্রান্ত

ফারুকী করোনাভাইরাসে আক্রান্ত
দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩১ জুলাই) ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর ফারুকী এখন কোথায়, কীভাবে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।

উল্লেখ্য, গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। যাতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার