পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিশ্চিতের তাগিদ

পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিশ্চিতের তাগিদ
পরিবেশবান্ধব খাতে মোট মেয়াদি ঋণের ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিশ্চিতে ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক বকেয়া ঋণ ও অগ্রিম স্থিতি থেকে কর্মচারী ঋণ, মোট শ্রেণিকৃত ঋণ এবং ক্রেডিট কার্ড ঋণ বাদ দিয়ে অবশিষ্ট অংশের ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে অর্থায়নের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে। এর আগের নির্দেশনায় ক্রেডিট কার্ডের ঋণের কথা উল্লেখ ছিল না।

এর আগে পরিবেশবান্ধব অর্থায়নে সহযোগিতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং ত্বরান্বিত করার লক্ষ্যে সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পটেনশিয়াল সব শাখাসমূহে ডেডিকেটেড সাসটেইনেবল ডেভেলপমেন্ট হেল্প ডেস্ক স্থাপন করার জন্য নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

পরিবেশবান্ধব অর্থায়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ গ্রিন ব্যাংকিংয়ের যাবতীয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ের ‘সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট’ এর কর্মপরিধির আলোকে উক্ত হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালনার কথা বলা হয়। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অর্জন তাদের ক্যামেলস রেটিং মূল্যায়নে বিবেচিত হবে বলে জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি