Ortho Songbad আর্কাইভ

করোনায় আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

করোনায় আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮
করোনায় দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৯ জন।

আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

আজ রবিবার (৫ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।

এর আগে গতকাল পযন্ত মোট মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জনে। গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিল নয়জন। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মুল সাইট থেকে

পুজিবাজার