সূচক ও লেনদেন কমেছে

সূচক ও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৮ আগস্ট) আগের দিনের তুলনায় লেনদেন ও সূচক কমেছে। এদিন ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৬টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর বেড়েছে ১৩৮টি কোম্পানির। এছাড়াও ২০ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইতে টাকার অংকে ২ হাজার ৪শ ৬৫ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন (মঙ্গলবার) ২ হাজার ৬শ ৭৩ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭১ এ। শরীয়াহ সূচক ডিএসই এস ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৬তে অবস্থান করছে। তবে ডিএসই২০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪২৬এ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন