দর বৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৮ আগস্ট( টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটি ২ হাজার ৯৫২ বারে ৪৩ লাখ ৯৫ হাজার ৪৫৩টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ.আর টেক্সটাইল, সাউথবাংলা ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, মুন্নু আগ্রো, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন