টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

খালেদা জিয়ার টিকা নেওয়া খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। হাসপাতালে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি প্রবেশ করলে নেতাকর্মীরা তা ঘিরে রাখেন। এ কারণে গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে রেখেই শরীরে টিকা পুশ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়ার উদ্দেশে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। বিকেল ৪টার দিকে সেটি হাসপাতালের সামনে পৌঁছায়।

খালেদা জিয়ার টিকা নেওয়া সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

এর আগে গত ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি আমেরিকার তৈরি মডার্নার টিকা নেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস