রিয়ালে ফিরছেন না রোনালদো

রিয়ালে ফিরছেন না রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এদু আগুইরে। গত পরশু তার এক কথায় আশায় বুক বাঁধতে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ ভক্তরা। স্প্যানিশ টিভি এল চিরিগুইতোতে আগুইরে বলেন, ‘রোনালদোকে আবারও রিয়াল মাদ্রিদে দেখতে চান কোচ কার্লো আনচেলত্তি।’

https://twitter.com/MrAncelotti/status/1427602577152163842?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1427602577152163842%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ittefaq.com.bd%2Fsports%2F268408%2FE0A6B0E0A6BFE0A79FE0A6BEE0A6B2E0A787-E0A6ABE0A6BFE0A6B0E0A69BE0A787E0A6A8-E0A6A8E0A6BE-E0A6B0E0A78BE0A6A8E0A6BEE0A6B2E0A6A6E0A78B

এমন খবরে, স্বপ্ন না দেখে থাকা যায়? ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাকে ফিরে পেতে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল রিয়াল ভক্তরা। কিন্তু এক দিনের ব্যবধানেই ভেঙে যায় সেই স্বপ্ন।

গতকাল টুইটারে আনচেলত্তি জানিয়ে দেন, রোনালদোকে রিয়ালে ফিরিয়ে আনার কোনো চিন্তাই নেই তার। টুইটে রিয়াল কোচ লেখেন, ‘ক্রিশ্চিয়ানো একজন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং তার প্রতি আমার সম্মান ও সব ভালোবাসা রয়েছে। আমি কখনোই রোনালদোকে সাইন করানোর কথা ভাবিনি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের