নারায়ণগঞ্জে কারফিউ জারির অনুরোধ করেছেন মেয়র আইভী

নারায়ণগঞ্জে কারফিউ জারির অনুরোধ করেছেন মেয়র আইভী
করোনা মহামারির বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকা লকডাউন অথবা কাউফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। রবিবার নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী। এখানে ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় প্রশাসনের সহযোগিতায় কয়েকটি এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। দিন দিন নাসিক কয়েকটি এলাকায় করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা ও লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে বিধায় এটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ফলে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনা সংক্রামণের ঝুঁকি বেশি।

এমন অবস্থায় মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক সার্বিক বিবেচনায় মেয়র জরুরি ভিত্তিতে নাসিক এলাকা লকডাউন অথবা উক্ত এলাকায় করোনার সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় কাউফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো