কাবুলের দায়িত্ব নিতে এখনো প্রস্তুত তুরস্ক: এরদোয়ান

কাবুলের দায়িত্ব নিতে এখনো প্রস্তুত তুরস্ক: এরদোয়ান
তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে এখনো প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুধবার একথা বলেন তিনি। 

বিবিসির এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন।

তালেবান গত রোববার কাবুল নিয়ন্ত্রণে নেয়। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর দেশটির হাজার হাজার দোভাষী কাবুল বিমানবন্দরে ভিড় করেন। এতে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার থেকে এ পর্যন্ত বিমানবন্দরে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তুরস্ক আফগানিস্তান থেকে তাদের ৫৫২ জন নাগরিককে ফেরত নিয়ে গেছে এরইমধ্যে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না