এনআরবি গ্লোবাল লাইফের ফরিদপুর সার্ভিস পয়েন্ট উদ্বোধন

এনআরবি গ্লোবাল লাইফের ফরিদপুর সার্ভিস পয়েন্ট উদ্বোধন
ফরিদপুর শহরের গোয়ালচামটে সার্ভিস পয়েন্ট উদ্বোধন করেছে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

সোমবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির পরিচালক ও ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

উদ্বোধন শেষে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোম্পানির পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, এনআরবি গ্লোবাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

এছাড়াও কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম সেলিম, কোতওয়ালি থানার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা এতে বক্তব্য রাখেন।

ড. যশোদা বলেন, আমাদের বেঁচে থাকার প্রয়োজনে ইন্স্যুরেন্স করা অত্যন্ত জরুরি। এ জন্যই উন্নত বিশ্বে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। এ ছাড়াও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। ইন্স্যুরেন্স ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর তাই শুধুমাত্র নিজের প্রয়োজনে নয়, নিজের সন্তান-সন্ততি ও ভবিষ্যতের প্রয়োজনে বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মুনিরুল আলম বর্তমান প্রেক্ষাপটে বীমার গুরুত্বসহ ডিজিটাল কাস্টমার কেয়ার ও মার্কেটিংয়ের উপর গুরুত্ব আরোপ করেন। কোম্পানির ডিএমডি (উন্নয়ন) ডা. খন্দকার মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লূৎফর রহমান, এসইডি (উন্নয়ন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মিজানুর রহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ