পাকিস্তানে চীনা নাগরিকদের গাড়িবহরে আত্মঘাতী হামলা, নিহত ৩

পাকিস্তানে চীনা নাগরিকদের গাড়িবহরে আত্মঘাতী হামলা, নিহত ৩
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চীনা নাগরিকদের বহনকারী একটি গাড়িবহরে আত্মঘাতী হামলা হয়েছে। হামলায় চীনের এক নাগরিক এবং স্থানীয় দুই শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পাকিস্তানে এ ধরনের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা ও হামলায় উভয় দেশের আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে চীনা দূতাবাস।

বেলুচিস্তানের গওয়ারদারের ইস্ট বে এক্সপ্রেসওয়ে প্রকল্পে এই হামলা হয়েছে বলে চীনা দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে। হামলায় আহত কয়েকজনকে উদ্ধার করে গওয়ারদারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার এই ঘটনা তদন্ত এবং হোতাদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

এর আগে, গত জুলাইয়ে পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি বাঁধ নির্মাণ প্রকল্পের শ্রমিকদের বহনকারী বাসে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে চীনের তিন নাগরিকসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তানি তালেবান জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার সঙ্গে জড়িত। তবে টিটিপি বলেছে, তারা ওই হামলার সঙ্গে জড়িত নয়।

চীনের বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের অংশ হিসেবে পাকিস্তানে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে বেইজিং।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না