শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জনতা ব্যাংকের খাদ্য সহায়তা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দো’য়া ও কোভিড-১৯ পিড়িত আয় বঞ্চিত অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রোববার (২২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে জনতা ব্যাংকের পক্ষ হতে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জনতা ব্যাংক কিশোরগঞ্জ এরিয়া অফিসের এজিএম-ইনচার্জ মোবারক হোসেন সরকারের সভাপতিত্বে ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান এবং উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের স্থানীয় নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।